স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ফ্রেন্ডস আড্ডা ক্লাবের আয়োজনে ফুটসাল টুর্নামেন্ট

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ফ্রেন্ডস আড্ডা ক্লাব FUTSAL ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গত ১৯ ফেব্রুয়ারি থেকে এ টুর্নামেন্টে মাঠে গড়ায়। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। সেখান থেকে চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মাইজবাগ একাদশ বনাম রাসেল ভূঁইয়া একাদশ।

দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ১২ মার্চ মাঠে নামবে এস.এস.সি ২০১৯ বনাম ঈশ্বরগঞ্জ পৌর একাডেমি।

প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল আগামী ২৬ মার্চ শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই রামজীবনপুরের রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায়: Friends ADDA CLUB.

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর