যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতারা আসতে পারেন বাংলাদেশ সফরে

যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন।

বুধবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে অবহিত হতে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন। বৈঠকে ড. মোমেন যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয় তাকে অবহিত করেন।

বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ড. মোমেনকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নেতারা বাংলাদেশ সফরে আসতে পারেন। এছাড়া চলতি মাসের ১০ দিনব্যাপী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নেতারা ভিডিও বার্তা পাঠাবেন বলে আশা করা হচ্ছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর