পিরোজপুরে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পিরোজপুরে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৯ মার্চ) নির্বাহী ম্যজিস্ট্রেট রোজিনা আক্তার পিরোজপুর সদরের বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে।

এসময়, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনীযুক্ত ৫টি ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

অবৈধ ইটভাটা ও মালিকেরা হলো- সদরের হুলারহাটের কুমিরমারার মেসার্স এম এস বি ব্রিকস প্রোঃ মোঃ এন্তাজ উদ্দিন খান, হুলারহাটের বানেশ্বরপুর মেসার্স খান ব্রিকস প্রোঃ মোঃ মিজান খান ও মেসার্স তালহা ব্রিকসের প্রোঃ কামরুজ্জামান বেগম, পূর্ব হরিণার মেসার্স মদিনা ব্রিকস প্রোঃ মোঃ নজরুল ইসলাম মনির ও মেসার্স স্টার ব্রিকস প্রোঃ মোঃ মিজান হাওলাদার।

এ বিষয়ে বরিশালের পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার বলেন, জেলাসমূহের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ দপ্তর কতৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পর্যায়ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর