উখিয়ার ৫২ লাক্ষ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
চট্টগ্রাম পটিয়া বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৫২ লক্ষ টাকা মূল্যের ১৭ হাজার ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ সদস্যরা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ি কক্সবাজারের উখিয়া উপজেলার খোন্দকার পাড়ার এলাকার মৃত: আলী হোছন এর ছেলে আলমগীর (৪৬)।
র্যাব সূত্র জানা যায়, ট্রাকের তেলের টাংকির ভিতরে কৌশলে লুকানো অবস্থায় ১৭ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। যার নাম্বার (ঢাকা-মেট্রো-ড-১৪১৯২৮)।
পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে র্যাব সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আসামি হস্তান্তর করেছে।
বার্তাবাজার/হৃ.আর