রাজধানীতে ফেন্সিডিলসহ গ্রেফতার-২

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ফেন্সিডিল পাঁচারকালে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। বুধবার (১০ মার্চ) বিকেলে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মামুন মিয়া (৩২) ও মোঃ আনু মিয়া (৩৫)

র‌্যাব জানায়, র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে খড়ের ট্রাকে তুষের বস্তায় অভিনব কায়দায় আমদানি নিষিদ্ধ অবৈধ ফেন্সিডিল পাঁচারকালে ২‘শ ২৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ (ট্রাক), ৩ টি মোবাইল ফোন ও নগদ ৩১৪৫/- (তিন হাজার একশত পয়তাল্লিশ) টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ এই অভিনব পদ্ধতিতে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর