ঝিনাইদহে অভিনব কায়দায় মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে অভিনব কায়দায় মাদক (গাঁজা) বিক্রয়কালে আছান হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবাার (১০ মার্চ) রাতে সদর উপজেলার মধুপুর এলাকার এন এস বি ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল গ্রামের রউব মোল্যার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধুপুর বাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী গাজাসহ অবস্থান করছে। সেসময় সদর থানার এস আই রফিকুল ইসলাম, এস আই মোখলেচুর রহমান, এ এস আই আনোয়ারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে আছান হোসেনকে আটক করা হয়। পরে তার কাছের ব্যাগের মধ্যে থাকা একটি সাইন্ড বক্সের ভিতরে রাখা ৭ শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বার্তা বাজারকে জানান, সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় আছান হোসেনকে আটক করা হয়েছে। আটকের সময় তার ব্যাগের ভিতর থেকে ৭ শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি বার্তা বাজারকে আরও জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায়ও ঝিানইদহ থানায় একটি মাদক মামলা হয়েছে।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর