কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ১০জন জুয়াড়ি আটক

কুষ্টিয়ার শহরতলী মিলপাড়ায় অভিযান চালিয়ে ১০ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ মার্চ) রাতে কুষ্টিয়া সদর উপজেলার শহরতলী চর পাড়ায় মাদ্রাসার পাশ থেকে জুয়াড়িদের আটক করেন।

জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিলপাড়া পুলিশ ফাঁড়ির টু আইসি এস আই সাহেব আলীর নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলার শহরতলী চর পাড়ায় মাদ্রাসার পাশে তৈয়বের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়ারিকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৩ সেট তাস নগদ ৬ হাজার ৮৩০ টাকা ও একটি পার্টি উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- আলামিন (২৭) পিতা: রাকিব উদ্দিন, লালু (৩৭) পিতা: মৃত ময়েন উদ্দিন, মানিক (৩৫) পিতা: মৃত. ইউসুফ আলী, ফরিদ (৫০) পিতা: বারেক উদ্দিন, আনারুল (২৭) পিতা: ওমর শেখ, ফারুক (২৬) পিতা: মৃত. রিয়াজ উদ্দিন, মুরাদ (২২) পিতা. হাসান, মুফা (৪০) পিতা. মৃত শাজাহান পরামানিক, হামিন (৪৫) পিতা: মৃত. ইসাহাক শেখ। সকলের বাড়ী উপজেলার উত্তর মিল পাড়া (চর মিলপাড়া)।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত কবির বার্তা বাজারকে বলেন, জুয়া খেলার অপরাধে ১০ জন জুয়ারিকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

টুটুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর