ফরিদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে ইমরান হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ই মার্চ) বিকেলে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের ফরিদপুরের কমলাপুর নামক রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।
ইমরান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর গ্রামের আবুল শেখের ছেলে।
জানা যায়, ওই ব্যক্তি ফরিদপুর শহরের হাবেলি গোপালপুরে বিবাহ করেন। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করতেন।
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বার্তা বাজারকে জানান, রাজশাহী হয়ে ভাঙ্গা যাওয়ার পধে মধুমতি এক্সপ্রেস নামের ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় ইমরান। এ ব্যাপারে যাবতীয় আইনগত ব্যবস্থা রেল পুলিশ গ্রহণ করবে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর