কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১০

ঝিনাইদহের কালীগঞ্জ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার প্রায় ১০ জনকে গ্রেফতার করেছে। বুধবার (১০ মার্চ) তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) বিকালে কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য বার্তা বাজারকে নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ঝনঝনিয়া এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হাকিম (২৩), আসাদুজ্জামানের ছেলে মোঃ অনিক হাসান (২২), মোল্লাডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মোঃ রোজ হোসেন (৩৩), ফয়লা গ্রামের তপন বিশ্বাসের ছেলে মিঠুন কুমার বিশ্বাস (২৯), মৃত খাইরুল ইসলামের ছেলে মোঃ সোহাগ হোসেন (২৮), মোঃ নুরুল ইসলামের ছেলে লিছান খান (২৪), হেলাই এলাকার আঃ রাজ্জাকের ছেলে মন্টু (৫০), গোমরাইল এলাকার আঃ মান্নানের ছেলে মোঃ সাদ্দাম হোসেনকে (৩৬) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৬৮ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও চুরি মামলায় ৪টি চোরাই ভ্যান উদ্ধারসহ জেলার হরিনাকুন্ডু উপজেলার পোড়াহাটি এলাকার মোকাদ্দেসের ছেলে আলামিন ও গ্রেফতারি পরোয়ানা থাকায় কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার মৃত শামীমের ছেলে মোহনকে আটক করা হয়েছে।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর