মেহেরপুরে গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মোছা: রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১০ মার্চ) বিকেলে গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত রঙ্গিলা খাতুন মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আজহার আলীর মেয়ে।

জানা যায়, বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গাংনী উপজেলার কাজিপুর এলাকায় আজহারের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘরের মেঝেতে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের পাত্রে ৬‘শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলের পাশে থাকা রঙ্গিলার জামাতা শাহারুল ইসলাম পালিয়ে যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান বার্তা বাজারকে জানান, ৬‘শ গ্রাম গাঁজাসহ রঙ্গিলা নামের একজনকে আটক করা হয়েছে। শাহারুল ইসলাম নামে অপর একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর