মমতাকে ধাক্কা মেরে আহত, নেওয়া হচ্ছে হাসপাতালে

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জী নন্দীগ্রামে এক মন্দির গিয়ে পায়ে চোট পেয়ে আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তাকে কলকাতায় আনা হচ্ছে। তাকে হাসপাতালে নেওয়া হবে। তবে এই তৃণমূলনেত্রীর অভিযোগ, চক্রান্ত করে চার-পাঁচজন তাকে ধাক্কা মেরেছে।

খবরে বলা হয়, রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল, সেখানে গিয়েছিলেন মমতা। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ৪-৫ জন তাকে ধাক্কা মারে। তখন অনেক ভিড় ছিল।

তৃণমূলনেত্রীর অভিযোগ, চক্রান্ত করেই তাকে ধাক্কা দেওয়া হয়েছে। তিনি বলেছেন, এটা অবশ্যই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে মারা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মমতা বলেন, চার-পাঁচজন তাকে ঘিরে ধরেন ও তার গাড়ি ঘেষে দাঁড়ান।

তিনি আরও অভিযোগ করেন, সেই সময় এসপি ছিলেন না। পুলিশও ছিল না। এদিকে, এ ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বড়সড় প্রশ্ন উঠেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বুধবার হলদিয়ায় মনোনয়নপত্র পেশ করেন মমতা। এরপর নন্দীগ্রামে ফিরে প্রচার শুরু করেন। এদিন তিনি একের পর এক মন্দির দর্শন করেন। রেয়াপাড়ায় তার বাড়ির কাছেই বরোলিবাজারে একটি মন্দিরে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পড়ে যান তৃণমূল নেত্রী। এ সময় পা ও মাথায় আঘাত লাগে তার। মমতার দেহরক্ষীরা তাকে নিয়ে যান গাড়িতে। রাস্তায় তার পায়ে বরফও দেওয়া হয়। সাধারণত গাড়িতে সামনে চালকের আসনের পাশে বসেন মমতা। কিন্তু এদিন যন্ত্রণায় কাতর মমতা বসতে পারছিলেন না। তাকে পাঁজাকোলা করে পিছনের সিটে শুইয়ে দেন নিরাপত্তারক্ষীরা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর