নাগেশ্বরীতে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও হয়রানীর অভিযাগ

কুড়িগ্রামর নাগেশ্বরী উপজেলার গোপালপুর বহুমুখী উচ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির নানা অনিয়ম ও হয়রানী মূলক কর্মকান্ডে অতিষ্ট ঐ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। অবৈধভাবে সভাপতির পদ আগলে রেখে নিয়োগ বাণিজ্য ও অনিয়ম করার প্রতিবাদ করলেই মামলা-হামলার শিকার হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা।

এমন কি সভাপতির অনৈতিক কথায় বাধ্য না হওয়ায় এক সিনিয়র বিএসসি শিক্ষককে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার মিথ্যে অভিযাগে মামলা দায়ের করে হয়রানী করেছেন বলে অভিযাগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বিএসসি শিক্ষক আব্দুল কাদের এর অভিযাগ সুত্রে জানা গেছে, গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়র ম্যানজিং কমিটির সভাপতি সোহেল রানার সভাপতির মেয়াদ শেষ হয়ে গেলেও দফায় দফায় ৬ বার মেয়াদ বাড়িয়ে অনৈতিকভাবে সভাপতি পদ আকড়ে ধরে আছেন। শুধু তাই নয়, নিয়োগ বানিজ্যের জন্য জেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের বিধান থাকলেও ১০জন সিনিয়র শিক্ষককে ডিঙ্গিয়ে জুনিয়র এক শিক্ষককে নিয়োগ দিয়ে সাবেক প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করে আসছেন।

বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন দায়িত্ব পাওয়ার পূর্ব থেকে ঢাকায় অবস্থান করছেন। তিনি তার আগেও ৫ বছর বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। জেষ্ঠতা এবং যোগ্যতা অনুযায়ী উক্ত বিদ্যালয়ের সিনিয়র বিএসসি শিক্ষক আব্দুল কাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার নিয়ম থাকলেও তা না করে তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে অসুস্থতা জনিত কারনে দায়িত্ব না নেয়ার জন্য অঙ্গিকার নামায় স্বাক্ষর করতে বলেন।

এতে অস্বীকৃৃতি জানালে শিক্ষক আব্দুল কাদেরের বিরুদ্ধে ১৫ আগষ্টের অনুষ্ঠান যোগ না দেয়া এবং বঙ্গবন্ধুকে কটুক্তি করার মিথ্যা অভিযাগ এনে সভাপতি বাদী হয়ে কুড়িগ্রামের আদালতে মামলা দায়ের করেন। একই কারনে ঐ মামলায় বিদ্যালয়ের অপর এক শিক্ষিকা রোজিনা বেগমকেও আসামী করে।

অভিযোগ সুত্রে আরো জানা যায়, সভাপতি প্রভাবশালী হওয়ায় নৈশ প্রহরী আব্দুল গফফারকে চাকুরিচ্যুত করেন এবং নৈশ প্রহরীর ভাই সিকদার আলীকে লাইব্রেরীয়ান পদে চাকরি দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

বিএসসি শিক্ষক আব্দুল কাদের বার্তা বাজারকে জানান, বিদ্যালয়ের সভাপতি হয়রানী মূলক কাজের কারনে গত ৮ মাস ধরে তাদের বেতন ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবন-যাপন করছেন।

এ ব্যাপারে সন্তোষপে ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী লাকু বার্তা বাজারকে জানান, গত ১৫ই আগষ্ট গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কোন শোক দিবস পালন হয়নি। অথচ শোক দিবসের অনুষ্ঠানে অনুপস্থিতি দেখিয়ে ঐ দুই শিক্ষকের বিরুদ্ধে এডহক কমিটির সভাপতি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

নাগেশ্বরী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হোসেন ফাকু বার্তা বাজারকে জানান, গত ১৫ আগষ্ট নাগশ্বেরী উপজলা আওয়ামী লীগ আয়াজিত শোক দিবসের অনুষ্ঠান শিক্ষক আব্দুল কাদের উপস্থিত ছিলেন। তিনি পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি।

এদিকে, উক্ত মামলায় আদালত নাগেশ্বরী থানার ইনচার্জ সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবদন দাখিল করার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ গত ২৬ আগষ্ট সরেজমিনে তদন্ত করে মামলার স্বাক্ষীর মোকাবেলায় মামলার অভিযাগের বিষয় কোন সত্যতা পাননি।

এ বিষয়ে জানতে চাইলে উক্ত বিদ্যালয়ের অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা বার্তা বাজারকে জানান, যা করার নিয়ম মাফিক করছি। এখন আপনাদের যা করার করেন।

সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর