ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১০ মার্চ) উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি মমরেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।
নিহত শিশুটি হলেন- একই ইউনিয়নের বড়দাখন্ড গ্রামের কফিল উদ্দিনের ছেলে আলাউদ্দিন(১২)। শিশুটি স্থানীয় প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, তার চাচাতো ভাই ট্রাক্টর ড্রাইভার রবিউল ইসলাম (১৯) এর গাড়ীতে শ্রমিক হিসাবে কাজ করতো সে। ঘটনার সময় ড্রাইভার অন্যদিকে দেখে গাড়ী চালালে শিশুটি হঠাৎ পড়ে গেলেও ড্রাইভার সেদিকে নজর না দিয়ে গাড়ী চালাতেই থাকলে। গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
ওই ভাটার মালিক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা বাজারকে বলেন, ইটভাটার রাস্তায় এটি ঘটেছে। বিষয়টি সমাধান হয়ে গেছে।
রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বার্তা বাজারকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির অভিভাবকের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সবুজ ইলসাম/বার্তাবাজার/হৃ.আর