আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সিরাজুল হকের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া-৪-( কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক রনির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে কসবা ও আখাউড়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (১০ মার্চ) সকালে কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ও বিকেলে আখাউড়া পৌর সভার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
সকালে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনের পরিচালনায় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু, সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী, পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা রঙ্গু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি শওকত আলী, কসবা টি আলী কলেজ ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান সাগর ও সাধারণ সম্পাদক সাইমন চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আবদুল হান্নান।
এদিকে, আখাউড়া পৌর সভার উদ্যোগে বুধবার (১০ মার্চ) বিকেলে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর কাউন্সিলরগন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আরিফুল হক রনি ২০১৭ সালের ১০ মার্চ শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর