ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রসপারিটি প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) পিকেএসএফ ও ইএসডিও’র সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে অতি দরিদ্রদের দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষে পিকেএসএফ নির্বাচিত সহযোগী সংস্থার মাধ্যমে যুক্তরাজ্য সরকারের Foreign, Commonwealth & Development Office (FCDO) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)এর যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
মাজেদুল ইসলাম মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রসপারিটি প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী রাজিউর রহমান রাজু, কাজি সিরাজুস সালেকিন, রানীশংকৈল জোনের জোনাল ম্যানেজার মোঃ ওমর ফারুক, খাইরুল ইসলাম, মোকছেদুর রহমান, মহেশ চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, প্রকল্পটি ঠাকুরগাঁও জেলার ৩টি উপজেলায় তাদের মধ্যে রাণীশংকৈল উপজেলায় পিছিয়ে পরা দলিত ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে ।
মোঃ সবুজ ইসলাম/বার্তাবাজার/হৃ.আর