চকরিয়ায় ইয়াবাসহ মহিলা আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ হাজার ৮শত পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে।বুধবার (১০ মার্চ) দুপুরে চকরিয়া পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মহিলার নাম মোসাম্মদ ছকিনা (৩৫)। সে কক্সবাজার সদর হাইম্মার ঘোনা এলাকার মৃত. সামছুল আলমের স্ত্রী বলে জানা গেছে।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রফিক মাহমুদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর