সারা বিশ্বে বাংলাদেশের ভোট চুরির প্রতিবাদ হচ্ছে: আমীর খসরু

সারা বিশ্বে বাংলাদেশের ভোট চুরি, গুম-খুন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।

বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতিসংঘ ভোট চুরি মানবাধিকার হরণের বিরুদ্ধে তালিকা তৈরি করছে। বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে আপনারা অনেক দিন ক্ষমতায় আছেন, দয়া করে এখন আপনারা সরে দাঁড়ান।

সমাবেশে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি, অথচ বাংলাদেশের মানুষ ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটই দিতে পারে নাই।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম অলমগীর। সমাবেশে আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ষুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক দলের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, খুলনা মহানগর সভাপতি ও মেয়র প্রার্থী নজরুল ইসলাম মনজু, বরিশাল মহানগর সভাপতি ও মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার, ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল। পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আনজু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলিম নকি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর