জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক পান্না

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদে শ্রম বিষয়ক সহ- সম্পাদক এর দায়িত্ব পেলেন আশরাফুল ইসলাম পান্না।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের বিশেষ দায়িত্বে থাকা হাফিজুর ইসলামম (সম্পাদক পদমর্যাদা) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আশরাফুল ইসলাম পান্না যশোর জেলা সদর পৌরসভা কোতোয়ালি থানা খয়েরতলা গ্রামে জন্মগ্রহণ করেন।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা আনুষ্ঠানিকভাবে আশরাফুল ইসলাম পান্নার অনুমোদন পত্র পাঠ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক নেকবর আলী, কার্যকরী সদস্য শাহিনুর রহমান শাহিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর