অপহরণের ২ দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশু উদ্ধার

কক্সবাজার শহরের কলাতলী থেকে অপহৃত শাহিনা আক্তার আঁখি নামের ৭ বছরের এক শিশুকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে এপিবিএন সদস্যরা। এঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

বুধবার (১০ মার্চ) দুপুরে জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের নুর নাহারের বাড়ি থেকে (এফসিএন ২৭৪০৫১) উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-(এপিবিএন) পুলিশ সদস্যরা।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মার্চ শাহিনা আক্তার আঁখি নামের শিশুটি কক্সবাজার কলাতলী থেকে অপহরণ হয়। টেকনাফ জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়িতে শিশু অপহরণের ঘটনায় একটি সাধরাণ ডায়েরি লিপিবদ্ধ করেন। যার নং ১৭০, তারিখ ১০/০৩/২০২১ইং।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম বুধবার বিকাল ৪টার দিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোহিঙ্গা মাঝিদের উপস্থিতিতে শিশুটি উদ্ধারের পর তার মা সেতেরা বেগমের নিকট হস্তান্তর করা হয়েছে।

রফিক মাহমুদ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর