কুষ্টিয়ায় ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার মিরপুরে পুলিশ অভিযান চালিয়ে ৬‘শ পিস ইয়াবাসহ মিনি ওরফে আয়েশা খাতুন (৪৫)নামে এক নারী মাদক বিক্রিতাকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। বুধবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাকে আটক করা হয়।

সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।

জানা যায়, আজ বুধবার বেলা ১১টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে এই নারী মাদক বিক্রেতাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৬‘শ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১৫ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার বার্তা বাজারকে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনি ওরফে আয়েশা খাতুন কে গ্রেফতার করি । এর সাথে কে বা কারা জড়িত আমরা তদন্ত করছি । জড়িত যে-ই হোক তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবো।

টুটুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর