২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে কালো দিন। অস্ট্রেলিয়ান ব্রেন্টন টারান্ট নামের এক সন্ত্রাসী ক্রাইস্টাচার্চের আল-নূর মসজিদে সন্ত্রাসী ঢুকে গুলি চালাতে থাকেন। এ হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছিলেন।
সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মসজিদের কাছেই ছিল বাংলাদেশ দলের বাস। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তারা।
সন্ত্রাসী হামলায় নিহত পরিবারের পাশে দাঁড়ানোয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের প্রশংসা করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সুযোগ পেলে তার সঙ্গে দেখা করতে চান তিনি।
এ প্রসঙ্গে তামিম বলেন, এই নিয়ে চতুর্থ কিংবা পঞ্চমবার আমি নিউজিল্যান্ডে এসেছে। দেশটি খুবই সুন্দর। আমি এখানে আসতে সবসময় মুখিয়ে থাকি। বিশেষ করে এখানকার প্রধানমন্ত্রীর কথা বলতেই হয়। দেশের ওই কঠিন সময় তিনি যেভাবে সামলেছেন সেটি বাংলাদেশের সবাই প্রশংসা করেছেন। তিনি দারুণ কাজ করেছেন। ব্যক্তিগতভাবে কখনও তার সঙ্গে দেখা করার সুযোগ হলে আমি যাব এবং তাকে ধন্যবাদ জানাব।
বার্তাবাজার/নব