ফরিদপুরে ৩ দফা বাস্তবায়নের দাবীত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন
ফরিদপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের (আইডিইবি) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পেশাগত সমস্যা সমাধান সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল (বিএনবিসি)-২০২০ এর অসামঞ্জস্যতা সংশোধন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে তিন দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়।
সংগঠনের সভাপতি মো. আবুল হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আইডিইবির সাধারণ সম্পাদক একেএম শামসুল আলম মনি, ওজোপাডিকো বিভাগীয় প্রকৌশলী বদিউল আলম, বাকাছাপ এর সাধারণ সম্পাদক লাদেন আলহুদা রাতুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দিনের দাবি পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নের অগ্রগতি ভূমিকা রাখছেন অথচ একটা কুচক্রী মহল ষড়যন্ত্রে তাদের দিনের-পর-দিন বঞ্চিত করে রাখা হয়েছে। তারা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর তারা স্মারকলিপি প্রদান করেন।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর