ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলাল হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আলাল হোসেন রাণীশংকৈল উপজেলার বড়দাখন্ড গ্রামের কফিল উদ্দীনের ছেলে।

বুধবার (১০ মার্চ) সকালে জেলার রাণীশংকৈল উপজেলার মমরেজপুর এলাকার এমএমএ ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকালে রাণীশংকৈল উপজেলার এমএমএ ইট ভাটার সামনে একটি ট্রাক্টরের ড্রাইভারের সিটের পাশে বসে থাকে আলাল হোসেন। ট্রাক্টরটি ইট ভাটার ভেতেরে প্রবেশ করার সময় সে চলন্ত ট্রাক্টর থেকে লাফিয়ে নামার সময় ট্রাক্টরের মাঝের বাম পাশের চাকার নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর