কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু সি এন্ড জে অটোগ্যাস স্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ১৪,০০০পিস ইয়াবা ৩৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধার করেছে র্যাব-১৫ সদসরা। অভিযানে রোহিঙ্গাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলেন- মো. শহীদ (২৬) তার পিতার নাম মো. ইসমাইল। সে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ওয়ানের ই/১০ ব্লকের বাসিন্দা। অপরজন চকরিয়া উপজেলার মগবাজার (হামারপাড়া) এলাকার আজিজুল হকের স্ত্রী মিনুয়ারা বেগম (৪০)।
বুধবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
রফিক মাহমুদ/বার্তাবাজার/হৃ.আর