বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, সাজা প্রত্যাহার এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানী খিলগাঁওয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর এ সমাবেশের আয়োজন করেছে।
এ সমাবেশকে ঘিরে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৬ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। খিলগাঁও এলাকায় সমাবেশ উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
উপ-পুলিশ কমিশনার মতিঝিল বিভাগ সৈয়দ নুরুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, মানুষের জানমাল যেন নিরাপদে থাকে এ কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেসব স্থানে পুলিশ মোতায়েন করা প্রয়োজন, সে অনুযায়ী মোট ২৬টি স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১০ মার্চ) দুপুর ২টায় সমাবেশ শুরু কথা থাকলে বেলা ১২ থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও ৬ সিটি করপোরেশনের দলের সাবেক মেয়র প্রার্থীরা সমাবেশে বক্তব্য রাখবেন।
বার্তাবাজার/নব