ঢাকার সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম রিপন কুমার ঘোষ (২৬)। তাঁর বাড়ি রাজশাহী বলে জানিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
এবিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বার্তা বাজারকে জানান, নিহত রিপন মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। সাভারের গেন্ডা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।
বার্তাবাজার/হৃ.আর