রংপুরে মাইগ্রেশনের দাবীতে মেডিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিওসহ)
মাইগ্রেশনের দাবীতে টানা ৩২ দিন ধরে আন্দোলন করেছে রংপুরের নর্দান মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। দাবী আদায় না-হওয়া হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা তাদের।
বুধবার (১০ মার্চ) বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা রংপুর মেডিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এ সময় কলেজ কতৃপক্ষের অনিয়ম দূর্নীতি নিয়ে নানা অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেন, যতক্ষন না পর্যন্ত মাইগ্রেশনের চুড়ান্ত সিদ্ধান্ত লিখিত ভাবে জানানো হবে ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এসময় ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়েও শংকা জানান শিক্ষার্থীরা।
ভিডিও..
রকি/বার্তাবাজার/এ.আর