‘কাগজকে টাকা বানানো’ কথিত ‘জিনের বাদশা’ সিআইডির হাতে ধরা

‘কাগজ হয়ে যাবে টাকা’, ‘অসুস্থ হলে সুস্থ করে দেবে জিন’ এমন নানা লোভনীয় কৌশল ব্যবহারকারী জিনের বাদশা পরিচয়ে কোটি টাকা আত্মসাৎ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তারা সাধারণ মানুষকে এভাবে প্রতারণার ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছিল জিনের বাদশা চক্রটি।

জিনের মাধ্যমে অসুস্থকে সুস্থ করা। সাদা কাগজ দিয়ে ম্যাজিকের মাধ্যমে টাকা তৈরি করা, কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতির ভয় দেখিয়ে বিভিন্ন কৌশলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কথিত জিনের বাদশা তারিকুল ইসলাম।

ভুক্তভোগীরা জানান প্রথমে বালতির ভিতর পানিতে হাত দিয়ে কিছু সাদা কাগজ টাকা তৈরি করে দেখানোর পর তারা বিশ্বাস করে।

এ বিশ্বাস কাজে লাগিয়ে পরবর্তীতে পৃথিবীর সব মসজিদে কোরআন দিতে হবে বলে জিন বলেছে এই অযুহাতে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় ১ কোটি ৬৪ লাখ টাকা।

বুধবার (১০ মার্চ) সিআইডি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

যশোর-মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে জিনের বাদশা তারিকুল ইসলামসহ প্রতারক চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

এ সময় একটি প্রাইভেটকার নগদ ১৫ লাখ ৪৯ হাজার টাকা দুইটি ভেকু টাকা তৈরির সাদা কাগজসহ বাক্স মাজারের মাঠে লাল কালিতে আরবি লেখা বিভিন্ন আলামত জব্দ করে সিআইডি।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর