ইউপি নির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন আজ।

মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন বুধবার সকাল থেকেই ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে ভিড় করেন সম্ভাব্য প্রার্থীরা। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রার্থীর সঙ্গে সমর্থকদের না আসার নির্দেশনা থাকলেও বেশির ভাগ প্রার্থীই এসেছেন বিপুল সংখ্যক সমর্থক নিয়ে।

শেষ দিনে দুপুর পর্যন্ত ৪০০ ফরম সংগ্রহ করেছেন চেয়ারম্যান প্রার্থীরা। তবে প্রার্থীদের চাপ বেশি থাকায় মনোনয়ন ফরম জমা দেয়ার সময় আরো একদিন বাড়তে পারে বলে জানানো হয়েছে দলীয় কার্যালয় থেকে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর