‘গৃহবধুকে ধর্ষণ চেষ্টা’ সংবাদের প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা এলাকার প্রবাসী আবুল মিয়ার বিরুদ্বে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা ও ডাকাতির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্র্রতিবাদ জানিয়ে বুধবার (১০ মার্চ) সকালে চান্দুরা এলাকায় সংবাদ সম্মেলন করেন।

প্রবাসী আবুল মিয়া এসময় তার বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

বাড়ির মালিক প্রবাসী আবুল মিয়া আরো বলেন, ভাড়াটিয়া মো. শাহ আলম মিয়া গত নভেম্বরে আমার বাড়ির ৪ তলার ৭নং বাসা ভাড়া নেয়। সে দু‘মাস বসবাস থাকার পর শাহ আলম মিয়া ও তার স্ত্রী সাদিয়া আক্তারের চলাফেরায় আমার সন্দেহ হলে আমি আমার ম্যানেজার বিল্লাল মিয়ার মাধ্যমে বাসা ছাড়ার কথা বলি। এর পরিপেক্ষিতে সে এক মাসের সময় নেয়। এক মাস অতিবাহিত হলে আবারো বাসা ছাড়ার কথা বলি। এক পর্যায়ে সে আমাদের প্রতি আরো ক্ষিপ্ত হয়। এতে আমার বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য সংবাদ প্রকাশ করে বিভিন্ন অনলাইন পত্রিকায়। আমি এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানায়।

তিনি আরো বলেন, মো. শাহ আলম মিয়া মাধবপুর উপজেলার, বেল্লা শামপুর গ্রামে তার বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক মামলা রয়েছে। আমি এ বিষয়ে বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। সংবাদ সম্মেলনে এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম বার্তা বাজারকে বলেন, এ বিষয়ে উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর