ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৮ লাখ টাকা যে ভাবে উদ্ধার করলো পুলিশ

রাজধানীর ভাটারায় গাড়ি ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৮ লাখ টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিল ভাটারা থানা পুলিশ।

গত ৮ রাত ১০টার দিকে শোরুম থেকে গাড়ি বিক্রির নগদ ১৮ লাখ টাকা নিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন ওই ব্যবসায়ী। পথিমধ্যে অসাবধনতাবশতঃ টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। সম্ভ্যাব্য সব খোঁজাখুঁজি করে টাকার ব্যাগটি না পেয়ে ভাটার থানায় একটি সাধারণ ডায়রি করেন ওই ব্যবসায়ী।

ভাটারা থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান জানান, সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুদ্দিন মুন্সী তাৎক্ষনিক ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একজন অটোচালককে ব্যাগটি রাস্তা থেকে তুলে নিতে দেখা যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজের প্রদর্শিত অটোরিকশা চালককে শনাক্ত করে তার হেফাজত হতে হারিয়ে যাওয়া ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারকৃত ওই টাকা ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়।

অটোরিকশা চালক ইউনুস ওই টাকা পাওয়ার পর তিনিও মালিককে খুজঁছিলেন মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। সূত্র: ডিএমপি নিউজ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর