লামায় বন্য হাতির তাণ্ডবে নিহত-১, ব্যাপক ক্ষয়ক্ষতি

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় একটি খামার ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম ওই এলাকার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকাল ৭টা নাগাদ হাজেরা বেগম পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় মোস্তফা রাবার বাগানে কাজে যাওয়ার পথে এক দল বন্য হাতির আক্রমনের শিকার হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনার পর হাতির পালটি স্থানীদের খামার ও ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন করে।

আজিজ নগর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন বার্তা বাজারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই ঘটনায় লামা বন কর্মকর্তা কায়ছার বার্তা বাজারকে জানান, নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের বিধিমেনে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর