নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুইদল।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশি দুই টিভি চ্যানেল। গাজী টিভি (জিটিভি) ও দেশের স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসে আসন্ন নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।
টিভির পাশাপাশি র্যাবিটহোল ওয়েবসাইটে সিরিজের ম্যাচগুলো দেখা যাবে। এছাড়াও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচগুলো।
আগামী ২০ মার্চ ডুনেডিনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইদল। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ক্রাইস্টচার্চে ২৩ ও ওয়েলিংটনে ২৬ মার্চ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৭টায়।
এরপর আগামী ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ারে ৩০ মার্চ ও অকল্যান্ডে ১ এপ্রিল। বাংলাদেশ সময় ম্যাচগুলো দুপুর ১২টায় শুরু হবে।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
বার্তাবাজার/নব