বাকৃবি ক্যাম্পাসে জাতীয় পতাকার উপরে ছাত্রলীগের পতাকা!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় পতাকা থেকে উপরে ছাত্রলীগের পতাকা টানিয়েছে বাকৃবি শাখা ছাত্রলীগ।

জানা যায়, রোববার (৭ মার্চ) উপলক্ষে শাখা ছাত্রলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা টানানো হয়। এ সময় জাতীয় পতাকার চেয়েও উপরে টানানো হয় সংগঠনটির পতাকা।

এ বিষয়ে নেহাল নাফিস নামের এক শিক্ষার্থী বলেন, জাতীয় পতাকার উপরে সংগঠনের পতাকা টানিয়ে জাতীয় পতাকার অসম্মান করা হয়েছে। দুপুরে বিষয়টি নজরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি।

বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী জানান, ক্যাম্পাসে না থাকায় বিষয়টি সম্পর্কে জানি না। ভুলে এটি হতে পারে। ঠিক করার ব্যবস্থা করেছি।

বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল জানান, সকালে পতাকা টানানো ঠিক ছিল।

উল্লেখ্য, রোববার (৭ মার্চ) সাড়ে তিনটা পর্যন্ত জাতীয় পতাকার উপরে সংগঠনটির পতাকা টানানো ছিল।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর