বসুরহাটে সংঘর্ষের ঘটনায় ২৫০ জনের নামে মামলা, গ্রেপ্তার ২৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৯৮ জনের নাম উল্লেখসহ ২৫০ জনের নামে মামলা হয়েছে এবং এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ মার্চ) বসুরহাট থানার এসআই জাকির হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।
সরকারি কাজে বাধা প্রদান করা এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও এই সংঘর্ষের ঘটনার পর থেকে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বসুরহাট পৌরসভা মেয়র কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিন নামে এক যুবলীগ কর্মী নিহত হয় এবং দু’গ্রুপের অন্তত ১২ জন গুলিবিদ্ধসহ আহত হন ৩০ জন।
বার্তাবাজার/নব