যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়েছে। করোনার নতুন ধরণ বাংলাদেশেও শনাক্ত হয়েছে। দেশে ৬ জনের শরীরে মিলেছে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বুধবার (১০ মার্চ) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ৬ জনের দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ধরা পড়েছে। করোনার এ নতুন ধরনের ওপর ভ্যাকসিন সঠিক ভাবে কাজ করছে।
করোনার এই নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা বেশি। তবে দেশে করোনার নতুন স্ট্রেইন কতটা ছড়িয়েছে তা নিয়ে পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বার্তাবাজার/নব