নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর থেকে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বুধবার (১০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকদের বিষয়ে যাচাই বাচাই চলছে। কে কোন গ্রুপের লোক তা এখনো নির্ধারণ করা যায়নি। তবে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বসুরহাট পৌরসভা প্রাঙ্গণ এলাকার বিভিন্ন স্থানে কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আলাউদ্দিন নামে এক যুবলীগ কর্মী নিহত হয় এবং দু’গ্রুপের অন্তত ১২ জন গুলিবিদ্ধসহ আহত হন ৩০ জন।
বার্তাবাজার/নব