বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। সিরিজে একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে দুইদল। এই সিরিজকে সামনে রেখে আগামী ১৫ মার্চ দেশ ছাড়বে টাইগার যুবারা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো হবে ভারতে। ভারতের পৌঁছে চারদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগার যুবাদের। এরপর ২১ মার্চ একমাত্র চারদিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগান যুবারা।
ভারতের নয়ডায় সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৭ মার্চ প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুইদল। সিরিজের বাকি চারটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ মার্চ, ৩১ মার্চ, ২ এপ্রিল ও ৪ এপ্রিল।
ভারতে যাওয়ার আগে বিকেএসপিতে ৩ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগার যুবারা। ১০ মার্চ থেকে ১৩ মার্চ চলবে এই ক্যাম্প। এরপর ১৫ মার্চ ভারতের উদ্দেশে দেশ ছাড়বে টাইগার যুবারা।
বার্তাবাজার/নব