ভারতের রায়পুরে বসেছে কিংবদন্তি ক্রিকেটারদের মেলা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছে সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশও।
বাংলাদেশ লিজেন্ডস দলের নেতৃত্বে আছেন সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক। এছাড়াও দলে আছেন খালেদ মাসুদ পাইলট, নাফিস ইকবাল, খালেদ মাহমুদ সুজনসহ সাবেক তারকারা।
বাংলাদেশ লিজেন্ডস যখন এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ঠিক এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে খালেদ মাহমুদ সুজনকে নিয়ে উপহাস করতে দেখা গেছে ইনজামামকে।
ইনজামামকে প্রশ্ন করা হয় কবে তিনি নিশ্চিত হলেন যে তার ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সুজনের উপহাস করেছেন তিনি।
তিনি বলেন, ‘একটি ম্যাচে বাংলাদেশে অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ। তিনি সাধারণ মানের মিডিয়াম পেসার ছিলেন। তার একটি ডেলিভারি আমি উঁচু করে মেরে গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যাই।
তখন আমি চিন্তা করতে থাকি, খালেদের বলে আমি যদি এভাবে আউট হয় তাহলে আল্লাহ হয়তো আমাকে এটাই ইঙ্গিত দিয়ে জানালেন যে, ক্রিকেটার আমার ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমাকে দিয়ে আর ক্রিকেট হবে না।’
খালেদ মাহমুদকে নিয়ে ইনজামামের এই ভিডিও কবের সেটা জানা যায়নি। তবে সুজনকে খাটো করে ইনজামামের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ক্রিকেটপ্রেমীরা।
বার্তাবাজার/নব