উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) শেষ ষোলোর খেলায় দ্বিতীয় লেগে মঙ্গলবার রাতে ঘরের মাঠে পোর্তোর মুখোমুখি হয় জুভেন্টাস। এই ম্যাচে ৩-২ গোলে জিতেও শেষ আটে জায়গা হলো না জুভেন্টাসের।
কেননা প্রথম লেগে পোর্তোর মাঠে ২-১ গোলে হেরেছিল জুভেন্টাস। ঘরের মাঠে ৩-২ গোলে জয়ের ফলে দুই লেগ মিলিয়ে দুই দলের গোল সংখ্যা ৪-৪। কিন্তু অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পোর্তো।
অন্যদিকে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। ১০ জনের পোর্তোকে হারাতে পারলো না তারা। জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেছেন ফেডেরিকো চিয়েসা। অন্য একটি গোল করেছেন অ্যাডরিয়েন র্যাবিয়ট।
নিজেদের কারণেই হেরেছে জুভেন্টাস। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ মিস করেছে তারা। ম্যাচের শেষ দিকে চিয়েসা বল পেয়ে হ্যাটট্রিকের আশায় নিজে শট নেন এবং গোল বঞ্চিত হয়ে জুভেন্টাস। অথচ সেখানে রোনালদো ছিলেন পুরোপুরি ফাঁকা। তাকে পাস দিলেই গোল হয়ে যেত।
পোর্তোর হয়ে গোল দুটি করেন সার্জিও অলিভিয়েরা। ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে পোর্তোকে এগিয়ে নেন তিনি। ম্যাচের ৫৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোর্তোর মেহদি তারেমি। এরপর প্রায় ৭০ মিনিটের বেশি ১০ জনের দল নিয়ে খেলে পোর্তো। তবুও তাদের থামাতে পারেনি জুভেন্টাস।
গত মৌসুমেও লিওঁর মাঠে ১-০ গোলে হেরে নিজেদের মাঠে ২-১ গোলে জয় পেয়ে গোল ব্যবধান ২-২ হয়েছিল। কিন্তু অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় জুভেন্টাসকে বিদায় করে দিয়েছিল লিওঁ। এবারও একই ঘটনা ঘটলো।
বার্তাবাজার/নব