রাজধানীতে চোলাই মদসহ যুবক আটক

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় র‍্যাবের অভিযানে ১০৫ লিটার দেশি চোলাই মদসহ মো. এরশাদ হোসেন (৩০) নামে এক যুবক আটক।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, সোমবার দিনগত রাত ৯ টার দিকে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর শাহজাহানপুর থানার টিটি পাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক এরশাদ দীর্ঘদিন ধরে শাহজাহানপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর