মেহেরপুরে মাদক মামলার পলাতক আসামী ও ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) দুপুর দেড়টার দিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন- মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও মোসলেম আলীর ছেলে জাহিদ (১৯ )।
জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এ এস আই ইব্রাহিমের নেতৃত্বে তার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ৫ গ্রাম হিরোইনের মাদকের মামলা রয়েছে। যাহার মামলা নং-০৬। আসামি জাহিদের বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।
এদিকে, একই দিনে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের মো: হায়দার আলীর ছেলে হকসেদ আলী (৪০) নামের তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) রাত দশটার দিকে ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু ও এএসআই জসিমের নেতৃত্বে তেঁতুলবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী বার্তা বাজারকে জানান, জাহিদ নামের একজন মাদকের পলাতক আসামী ও হকসেদ নামের একজন তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী। তাদের আজ আটক করা হয়েছে। বুধবার তাদের কোর্টে প্রেরণ করা হবে।
মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর