লেখক মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়ে প্রতিবেদন দিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদনে জানিয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে লেখক মুশতাকের। তার চিকিৎসায় কোনো গাফলতি নেই চিকিৎসকদের।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে সংবাদমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, লেখক মুশতাক আহমেদের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তার কাশিমপুর কারগারে অসুস্থ হওয়া থেকে শুরু করে চিকিৎসকদের সেবা দেওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থার সব কিছুই স্বাভাবিক ছিল। এছাড়াও, জেলা প্রশাসনের তদন্ত কমিটি কারা কর্তৃপক্ষ ও চিকিৎসকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পায়নি।
উল্লেখ্য, লেখক মুশতাক আহমেদ গ্রেফতারের পর ১০ মাস কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়। সেখানেই গত ২৫ ফেব্রুয়ারি তিন মারা যান।
বার্তাবাজার/হৃ.আর