নোয়াখালী রণক্ষেত্রে একজন নিহতসহ গুলিবিদ্ধের সংখ্যা বেড়ে ১৩ (ভিডিওসহ)

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামের একজন নিহত হয়েছে। নিহত আলাউদ্দিনের বুকে ও পেটে গুলি লেগেছিলো।

এদিকে, জাকের হোসেন হৃদয় নামে গুলিবিদ্ধ আরেক জনের অবস্থার অবনতি হলে নোয়াখালী সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে ১১ জন। পরবর্তীতে গুলিবিদ্ধের সংখ্যা বেড়ে এখন ১৩ জন।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের ওপর মির্জা কাদেরের নেতৃত্বে হামলার প্রতিবাদে বসুরহাট বাজারের রুপালী চত্তরে আয়োজিত প্রতিবাদ সভার শেষ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন পেশায় সিএনজি চালক। তার বাড়ী উপজেলার চরফকিরা ইউনিয়নে।

ভিডিও দেখতে ক্লিক করুন…

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সভাস্থল থেকে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ সাথে মাকসুদাহ গার্লস স্কুল রোডে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঘটনার অল্প সময়ের মধ্যে পুলিশ দু’পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুরো বসুরহাট বাজার জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর