চরফ্যাসনে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে ম্যাজিস্ট্রেট
পরিবেশ রক্ষায় ভোলার চরফ্যাসন উপজেলায় ৩টি ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভোলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদিকুর রহমান।
মঙ্গলবার (৯ মার্চ) অভিযান পরিচালনা করে উপজেলার চর কলমী, বকসী ঘাট ও মায়া ব্রীজ সংলগ্ন আবুল হোসেনের ফরাজী ব্রিকস, জয়নালের রিফাত ব্রিকস ও রাসেল পন্ডিতের মাওয়া ব্রিকস নামের ৩টি ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক বার্তা বাজারকে জানান, ইট ভাটাগুলোর কোন বৈধ কাগজ পত্র নেই, ফসলী জমি ও বিভিন্ন বাড়ী সংলগ্ন অবৈধভাবে ইট ভাটা গড়ে তুলেছে।
তিনি বার্তা বাজারকে আরো জানান, কয়লার পরিবর্তে গাছ দিয়ে ইট পোড়ানো এবং ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ নষ্ট করায় ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস কর্মী, র্যাব-৮ ও পুলিশ সদস্যরা।
আরিফ হোসেন/বার্তাবাজার/হৃ.আর