মাল্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে পুলিশের মাল্টা চারা রোপন

কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাল্টা চাষের পরিধি বাড়াতে ও কৃষকদের উদ্বুদ্ধ করতে মাল্টা গাছ রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন মাল্টা গাছ রোপনের উদ্ধোধন করেন।

এসময় অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন বলেন, মাল্টা একটি বিদেশী ফল হলেও বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে মাল্টা চাষে ঝুকে পড়ছে কৃষকরা। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। এখানকার মাটি মাল্টা চাষের উপযোগী হওয়ায় ফলনও ভালো হচ্ছে। কম জায়গায় এবং অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় সাতক্ষীরায় মাল্টার দিকে বাণিজ্যিক আবাদের দিকে ঝুঁকছে অনেকেই। আগামীতে মাল্টা চাষের পরিধি বাড়াতে ও কৃষকদের উদ্বুদ্ধ করতে আমরা থানা প্রাঙ্গনে মাল্টা গাছ রোপন করেছি।

এসময় তিনি আরও বলেন, জাতির পিতার সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে মাননীয় আইজিপি স্যার, খুলনা রেঞ্জ ডিআইজি স্যার ও সাতক্ষীরা পুলিশ সুপার স্যারের নির্দেশে থানা ক্যাম্পাসের ভেতরে মাল্টাসহ কয়েক শত বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

গাছ রোপনের সময় থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর