নৌকা পাড়ে ভেড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক-১

কুড়িগ্রামের চিলমারীতে নৌকা পাড়ে ভেড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রঞ্জু মিয়া (৪০) নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করে চিলমারী মডেল থানা পুলিশ।

উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের ঘটনায় হরিশ চন্দ্র নামে একজন আহত হয়।

থানা এজাহার সুত্রে জানা যায়, গত ৭ মার্চ সকাল ৭টায় জেলে হরিশ চন্দ্র মাছ ধরে নৌকা পাড়ে ভেড়ানোর পথে জোড়গাছ ঘাটে আসামীদের সাথে কথা-কাটাকাটি হয়। পরদিন ৮ মার্চ সকাল ৬টায় একই স্থানে পূর্ব বিষয়ের রেশ ধরে মারামারি হয় এতে উপজেলার পূর্ব মুদাফৎ থানা মাঝিপাড়া এলাকার হরিশচন্দ্রের বাম হাত দুবৃত্তরা ভেঙে দেয়।

আহত হরিশ চন্দ্রের স্ত্রী সুখবালা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করে। যার মামলা নাম্বার ৫।

পরে মঙ্গলবার ভোরে চিলমারী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে রমনা ব্যাপারিপাড়া এলাকার হাসিম ব্যাপারীর ছেলে রঞ্জু মিয়াকে (৪০) আটক করে।

ঘটনাটির সত্যতা বার্তা বাজারকে নিশ্চিত করেছে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম।

সুজন মোহন্ত/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর