বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কাপাপো ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারিয়ে থানাপাড়া ইস্টার্ন স্পোটিং ক্লাব শুভ সূচনা করেছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত হ্যাবিট টাঙ্গাইল ও হক ব্রাদার্সের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুভ উদ্বোধনী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, হক ব্রাদার্সের স্বত্ত্বাধিকারীর নির্বাহী কর্মকর্তা রাশেদুল খালেক শিমুল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আনিসুর রহমান আলো।, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও ক্রিকেট উপ-পরিষদের সভাপতি ফারুক হোসেন মানিক।

টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, ক্রিকেট উপ-পরিষদের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।

খেলায় টস জয়ী কাপাপো ক্রীড়া চক্র প্রথমে ব্যাটিং করে ৩২.১ ওভারে ১১৫ রানে অলআউট হয়। দলের পক্ষে আসাদ সর্বোচ্চ ৫৪ রান করে। বিজয়ী ইস্টার্ন স্পোটিং ক্লাবের আদনান মাত্র ৮ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করে।

এছাড়া আরাফাত ১৪ রানে ৪টি উইকেট দখল করে। জবাবে ইস্টার্ন স্পোটিং ক্লাব ২৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৬ রান করে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে বোলিংয়ে ৫ উইকেট দখল আদনান সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান করেন।

বোলিংয়ে বিজিত কাপাপো ক্রীড়া চক্রের অনিক, শান, রিফাত ও শফি ১টি করে উইকেট দখল করে।

হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর