রাজবাড়ী সদর উপজেলায় মাটির ট্রাকের চাপায় রোকেয়া (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে উপজেলায় আলীপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম রহিমপুর গ্রামের আয়ুব আলীর স্ত্রী ও শহীদ মাষ্টারের বোন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, ঐ নারী রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগ্রামী একটি মাটির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিক্ষপ্ত এলাকাবাসী ট্রাকটি আটক করে থানায় খবর দেয়। কিন্তু ট্রাকের চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বার্তা বাজারকে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পলাতক রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/হৃ.আর