লোহাগাড়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদ

পরিবেশ ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় চট্টগ্রামের লোহাগাড়ায় আরও চারটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নুরী সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে ইটভাটা চারটি উচ্ছেদ করেন।

এসময় এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়।

ইটভাটা চারটি হলো- নুরুল ইসলাম কোম্পানীর মালিকানাধীন জেবিএম ব্রিকস, লেয়াকত আলী মেম্বারের মালিকানাধীন পিপিএম, নুরুল ইসলাম সিকদারের মালিকানাধীন এমআরবি ব্রিকস ও বাদশা কোম্পানীর মালিকানাধীন এএইচবি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মফিদুল ইসলাম বার্তা বাজারকে জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স না থাকায় অভিযান চালিয়ে ইটভাটা চারটি উচ্ছেদ করা হয়।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, ইটভাটা চারটির ১২০ ফুট দৈর্ঘ্যেও চিমনি ভেঙে ফেলে তা গুঁড়িয়ে দেওয়া হয়। এসব সনাতন পদ্ধতির ইটভাটা ছিল।

আবদুল করিম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর